২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। এই ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে ফলাফল পাবে শিক্ষার্থীরা।
এরই মধ্যে এইচএসসির ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। যেসব শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করবেন, সেসব শিক্ষার্থীরা ফল প্রকাশের দিন ঘরে বসেই ফল পাবে। প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
মোবাইল অপারেটর টেলিটক জানায়, ফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এছাড়া ফল দেখা যাবে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট থেকেও। ফল জানা যাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও।
আনন্দবাজার/টি এস পি








