স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন যেভাবে
প্রকাশ:

বিস্তারিত
অনুকূল আবহাওয়া, আধুনিক শিক্ষাব্যবস্থা ও তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেদারল্যান্ডস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নেদারল্যান্ডস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য ‘এনএল স্কলারশিপ’ (যা আগে হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল) প্রদান করছে। এই স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন।
যেসব সুবিধা রয়েছে
জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া হল্যান্ড এনএল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হয়।
অধ্যয়নের বিষয়
কম্পিউটারবিজ্ঞান, পর্যটন, প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিকবিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ
দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিতবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে ইরাসমুস ইউনিভার্সিটি অব রটেনডাম, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ ইউনিভার্সিটি ও রাডবউড বিশ্ববিদ্যালয়।
আবেদনের যোগ্যতা
*ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে;
*ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;
*নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না;
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...








