প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে দেশের বেসামরিক দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদক পাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে (নোবিপ্রবিসাস) সংবর্ধনা জানানো হয়। সাংবাদিকতায় বিশেষ খ্যাতির জন্য এবার তিনি একুশে পদক প্রাপ্ত হন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দ জাফর ওয়াজেদকে উত্তরীয় পরিয়ে দেওয়া এবং সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হল প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ এবং পিআইবি'র প্রশিক্ষক শাহ আলম সৈকত।
সংবর্ধনা পরবর্তীতে অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক জাফর ওয়াজেদ উক্ত আয়োজনের জন্য নোবিপ্রবিসাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে উপস্থিত তরুন সাংবাদিকদের উদ্দেশ্যে আলোচনা উপস্থাপন করেন তিনি। এছাড়াও নিজের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের অনুপ্রাণিত করেন সংবর্ধিত মেহমান।
এছাড়াও অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে আলোচনা উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এসময় জাফর ওয়াজেদের কাছ থেকে তরুন ক্যাম্পাস সাংবাদিকদের অনুপ্রেরণা নেওয়ার আহবান জানিয়ে কথা বলেন প্রধান অতিথি।
এর আগে নোবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে পিআইবি মহাপরিচালকে সংবর্ধনা দেওয়া হয়।
আনন্দবাজার/এফআইবি/একেএফ









