ফেসবুকে চাকরি পেলো জাবি শিক্ষার্থী আসিফ
প্রকাশ:

বিস্তারিত
ফেসবুকে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আসিফ জুলফিকার শৌমিক। রবিবার ফেসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ জুলফিকার শৌমিক । ২৫ই নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ তাকে লন্ডন অফিসে যোগদানের চিঠি পাঠায়।
জানা যায়,আসিফ জুলফিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগ ছাত্র।জাবির ৪২তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাবিতে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ২০২২ সালের মার্চ মাসে ফেইসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন বলে জানান।
আসিফ জুলফিকার বলেন, ফেইসবুক থেকে চিঠি হাতে পেয়েছি। ফেইসবুকের মতো জায়গায় কাজ করার সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। দীর্ঘদিনের স্বপ্নটা অবশেষে পূরণ করতে পেরেছি । এতে বেশ আনন্দ লাগছে। দীর্ঘদিনের পরিশ্রম কাজে দিয়েছে।
আসিফ বলেন, ফেইসবুকের মতো প্লাটফর্মে চাকরি পাওয়াটা মোটেই সহজসাধ্য ছিল না। তিনটি ধাপে পাঁচটি ভাইভাতে অংশ নিতে হয়েছিল আমাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যার অভিজ্ঞতা ফেইসবুকের ভাইভাতে কাজে দিয়েছে।এর মধ্যে কোডিং রাউন্ড, সিস্টেম ডিজাইন থাকে। ফাইনালি প্রায় চার সপ্তাহ পর নভেম্বরের ২৫ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ আমাকে লন্ডন অফিসে যোগদানের চিঠি পাঠায়
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী গুগল,আমাজন ও ফেসবুকসহ বিভিন্ন মাল্টিলেভেল কম্পানীতে চাকরি করছেন। এতে নতুন করে যুক্ত হলো আসিফ শৌমিকের সফলতা।
আনন্দবাজার/শহক








