ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন এ ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।
এ সময় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
সংঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না সেই বিএনপি-জামাত অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্রে মেতে আছে, বলেন আওয়ামী লীগের এ নেতা।
আনন্দবাজার/শহক









