সৌদি আরবে করোনা ভাইরাসে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে সৌদিতে তিন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। গতকাল মঙ্গলবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১শ' ১০।
করোনা ভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পরেছে সৌদি আরব। পরিস্থিতি উন্নয়নের আগে হজের পরিকল্পনা না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এছাড়া একপ্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা। কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসীরা। অর্থসংকটে এর পাশাপাশি চেয়েছেন মানবিক সহায়তা। প্রবাসীদের দূরাবস্থার বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে ঢাকাতে আমাদের নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
সংক্রমণরোধে শত চেষ্টার মধ্যেই মঙ্গলবার আবার নতুন করে শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বাড়ছে মৃতের সংখ্যাও। সৌদি নাগরিকদের পাশাপাশি বৈধ ও অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি বাদশ।
আনন্দবাজার/শহক









