করোনা সংক্রমণ ঠেকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। এতে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলেও কোয়ারেন্টাইনে থাকা ও আক্রান্ত অভিবাসী শ্রমিকদের বেতন দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে দেশটির সরকার।
কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। যার মধ্যে দুই বাংলাদেশিসহ মারা গেছেন তিন জন। প্রবাসীরা বলছেন, বাংলাদেশের যত প্রবাসী আছে সবাই খুব ভয়ে আছে। সবাইকে খুব সাবধানের থাকাতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান সরকার।
এদিকে করোনা আক্রান্ত হয়ে এক সপ্তাহের মধ্যে দুজন বাংলাদেশি মারা যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে প্রবাসীদের।
আনন্দবাজার/রনি









