আবারও গভীর সমুদ্র থেকে পাড়ে উঠে এসেছে সেই মাছ। যাকে জাপানের মানুষ মনে করেন, সমুদ্রের ভগবানের দূত।
জাপানের স্থানীয় ভাষায় মাছটির নাম রিউগু নো সুকাই। জাপানিরা মনে করেন এই মাছ সমুদ্রের তলদেশ থেকে ধ্বংসের বার্তা বয়ে আনে। কারণ, বিধ্বংসী সুনামির আগে আগেরবারও এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে এই মাছ। ফলে ফের সুনামির আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।
জানা যায়, মাছটি ধরা পড়েছে জাপানের তোয়ামা এলাকায়। ওরফিশ সাধারণত একট বিরল প্রজাতির মাছ। তবে বিজ্ঞানীরা সুনামির সম্ভাবনার যুক্তি একেবারেই উড়িয়ে দিয়েছেন ওরফিশের সঙ্গে।
কিন্তু জাপানি নাগরিকদের একাংশ বিশ্বাস করেন, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। এর আগেরবারও ওরফিশ উঠে আসার কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। খবর: জিনিউজ
আনন্দবাজার/শাহী









