গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন বাংলাদেশি প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রবাসী বাংলাদেশি মারা গেছেন মোট ১৪৯ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয় প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জন হপকিন্স ইউনিভার্সিটি জানায়, দেশটিতে ২ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। সেখানে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫২৯। মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৮ হাজার ৭০৮ জন।
আনন্দবাজার/এস.কে









