সৌদিতে করোনা সংক্রমণ ঠেকাতে দেশটিতে টানা তিন মাস চলছে কারফিউ। এতে কর্মহীন হয়ে বেশির ভাগ প্রবাসী বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবন পার করেছে। আর এরকম অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে 'বিডি সোসাইটি পূর্বাঞ্চল দাম্মাম' নামের একটি সামাজিক সংগঠন। তারা দাম্মাম সিটি ও পাশবর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশি প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।
এ বিষয়ে বিডি সোসাইটির মুখপাত্র শওকত কামাল জানান, 'বিডি সোসাইটি পূর্বাঞ্চল দাম্মাম' এর সৌদিআরবের সকল সদস্যদের সহযোগিতায় আমরা তৃতীয় দফায় প্রায় ৫০০ প্রবাসীদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী, আল খোবার ও জুবাইলে বিতরণ করা হবে।
সোসাইটির আরেক নেতা শহিদুল ইসলাম পাটোয়ারী বলেন- "মানুষ মানুষের জন্য " তার দৃষ্টান্ত আজকের বিডি সোসাইটির এমন উদ্যোগের অংশ বিশেষ! সোসাইটি নেতা আমিনুল ইসলাম আমিন বলেন- " সবকিছুই মহান আল্লাহ্ রাব্বুল পদত্ত আমরা কেবল মাধ্যম মাত্র " কাজেই আমাদের ঐক্যবদ্ধতায় প্রমাণ করে সোসাইটির ঐতিহ্যগত সকল কর্মকান্ডে আমরা সফলকাম হয়েছি।
জানতে চাইলে সোসাইটি নেতা মানিক মাতবার ও মহসিন কবির এবং শফিকুল ইসলাম শিপন বলেন, আমরা ব্যাচেলর এর পাশাপাশি আমরা ফ্যামিলিদের কাছেও এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আর সোসাইটি সংগঠনটি মূলত সৌদিতে ফ্যামিলি নিয়ে অবস্থান রত সদস্যদের নিয়েই গঠিত।খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে - চাউল,ডাল, চনা, বুট, তৈল,আলু, মুরগী মাংস, রুই, মুড়ি, লবন ও সেমাই।
এসময় বিডি সোসাইটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দাম্মাম বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের চেয়ারম্যান জনাব শাহ আলম, বিওডির সদস্য জনাব জহির আহমেদ, বিডি সোসাইটির সদস্যদের মধ্যে জনাব শাহাদাত আজিজ, ইমরান পাটোয়ারী, শহিদুল ইসলাম, সাহেদ, বিল্লাহ, আজম, নিয়াজ, সেলিম, কালাম, গিয়াস খান, মাহবুব, জনি, মতিউল, দেলোয়ার,মহসিন, আনোয়ার, আব্দুস সালেক, আব্দুল আল মামুন, সামছু উদ্দিন মিঠু, আবুল খায়েরের, মিজানুর রহমান টিপু, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন, সাইদ, আমিনুল ইসলাম,, মহসিন, বিল্লাহ্, আনোয়ার, মোশাররফ,প্রমুখ।
আনন্দবাজার/শহক









