বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে ফিরবেন আরও বাংলাদেশি। রবিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৫ মে বিশেষ বিমানে মালদ্বীপ থেকে দেশে আসবেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত যদি তারিখ পরিবর্তন হয় তাহলে হাইকমিশনের ফেসবুক পেজে তা জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের মেডিক্যাল সার্টিফিকেট দেবে মালদ্বীপ সরকার। মেডিক্যাল পরীক্ষার স্থান, তারিখ এবং সময় ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ হাইকমিশন জানায়, তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক প্রবাসী একটি করে ২০ কেজি ওজনের লাগেজ এবং হাতে পাঁচ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন।
আনন্দবাজার/টি এস পি









