কুয়েতের সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, নিহত জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।
একই মালিকের অধীনে কর্মরত তার সহকর্মী লুতফুর রহমান জানান, জাহেদ দুই বছর আগে কুয়েতে গিয়ে উট লালন–পালনের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে নিয়ে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।









