আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে বর্তমান সরকার জনগণের অর্থের অপচয় করতে চায় না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় বিগত সরকারের সমালোচনা করে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী জোর দেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জানান, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি; কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।
এছাড়া তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন প্রতিটি কাজ এমনভাবে সম্পন্ন করা হয় যা সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে থাকে।









