বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
পোস্টে উল্লেখ করা হয়, নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে তিনি দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হলো।
গতকাল সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ব্যারিস্টার আরমান এ দায়িত্ব অর্পণের জন্য দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।









