পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন চলাকালে এক এমপি নিজ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে এবং ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অধিবেশন চলার সময় এমপি চুপচাপ নিজের চেয়ারে ঘুমিয়ে রয়েছেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে ভিডিও থেকে ওই এমপির নাম পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।
এবারের অধিবেশন ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয়। পরে স্পিকার নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হন ডেপুটি স্পিকার হিসেবে।









