এদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মন্ত্রী জানান, একটি দুর্নীতিমুক্ত সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। যে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন।
শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউ কনফারেন্স রুমে ইফতার মাহফিলে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
এময় সালাউদ্দিন টুকু জানান, এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময় হয়েছে। এর মধ্যে মাত্র কয়েকদিন ধরে আমরা কাজ করতে শুরু করছি। এই সময়ের মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করতে পদক্ষেপ নিয়েছি।
মন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময় এদেশে যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সেই জায়গা থেকে সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। আপনাদের কর্মদক্ষতা দিয়ে সেটি আপনারা অর্জন করতে সক্ষম হয়েছেন। এজন্য অর্থনৈতিক ক্ষেত্রে যে ভূমিকা. সেটি আপনারা বজায় রাখবেন; এটি আপনাদের কাছে আমার আহ্বান ।
সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, আমাদের যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট অনুযায়ী আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ওনার চলাফেরা এবং সময়মত অফিস করা এটি বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কোনো প্রটোকল ওইভাবে নিচ্ছেন না। সাধারণ মানুষের মতোই তিনি যাতায়াত করছেন। যে কারণে আজ ঢাকা শহরের গতি বৃদ্ধি পেয়েছে।









