ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রযুক্তি

এবার ১০টির বেশি মোবাইল সিম থাকলে নিষ্ক্রিয় করে দেয়া সিদ্ধান্ত বিটিআরসির

প্রকাশ:৮ জুলাই, ২০২৫ সময় ১২:৫৮ পিএম

বিস্তারিত

একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন এমন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন এই নির্দেশনা আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। বর্তমানে যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেয়া হবে। ১৫ জুলাইয়ের মধ্যে বিটিআরসি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা পাঠাবে।

এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিটিআরসির গত ৩০ জুনের নিয়মিত কমিশন বৈঠকে। কমিশনের হিসাবে দেখা গেছে, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে। বিটিআরসি মোবাইল অপারেটরদের একটি তালিকা দেবে, যাতে দেখা যাবে কার নামে কতটি সিম আছে। যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, অপারেটররা তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে কোন ১০টি সিম সক্রিয় রাখা হবে। বেশি ব্যবহৃত সিম এবং যেসব নম্বর মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত, সেগুলোকে অগ্রাধিকার দেয়া হবে।

এর আগে, ২০১৭ সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল। ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতিতে কিছু পরিবর্তন এলেও সিমের সংখ্যা অপরিবর্তিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল সিম ব্যবহারের হার বেড়ে যাওয়ায় বিটিআরসি নতুন এই সিদ্ধান্ত নেয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে উঠে আসে, অতিরিক্ত সিম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও জালিয়াতি করছে। এমনকি সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করে প্রতারণার ঘটনাও ঘটছে। এসব কারণে সীমা কমানোর সিদ্ধান্তে গুরুত্ব দেয়া হয়েছে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে। তবে প্রকৃত গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহক ৫টির কম সিম ব্যবহার করেন। ৬ থেকে ১০টি সিম আছে ১৬ শতাংশের, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।

নতুন সীমা বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম চালানোর নির্দেশও দেয়া হয়েছে। সিম নিষ্ক্রিয় করার আগে গ্রাহকদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

ট্যাগ

  • নিষ্ক্রিয়
  • বিটিআরসি
  • মোবাইল
  • সিম

এ বিভাগের আরো খবর

সব খবর

অ্যাপলের নতুন সিইও হলেন যিনি

২১ এপ্রিল, ২০২৬

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী, সংযোগে এগিয়ে যে জেলা

১৬ এপ্রিল, ২০২৬

শিশু সুরক্ষায় নতুন অ্যাপ আনছে ইউরোপ

১৬ এপ্রিল, ২০২৬

জি-মেইলের সুরক্ষায় গুগলের নতুন ফিচার

১৫ এপ্রিল, ২০২৬

অপো এ৬-এর নতুন সংস্করণ উন্মুক্ত

১৩ এপ্রিল, ২০২৬

গরমে ফ্রিজে হতে পারে ভয়াবহ বিস্ফোরণ, বিপদ এড়াতে যা করবেন

১১ এপ্রিল, ২০২৬

‘C’ মানে কী? Type-C নিয়ে অজানা তথ্য!

১০ এপ্রিল, ২০২৬

মোবাইল ব্যবহারেও চোখ ভালো রাখবেন যেভাবে

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • অ্যাপলের নতুন সিইও হলেন যিনি

  • স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী, সংযোগে এগিয়ে যে জেলা

  • শিশু সুরক্ষায় নতুন অ্যাপ আনছে ইউরোপ

  • জি-মেইলের সুরক্ষায় গুগলের নতুন ফিচার

  • অপো এ৬-এর নতুন সংস্করণ উন্মুক্ত

  • গরমে ফ্রিজে হতে পারে ভয়াবহ বিস্ফোরণ, বিপদ এড়াতে যা করবেন

  • ‘C’ মানে কী? Type-C নিয়ে অজানা তথ্য!

  • মোবাইল ব্যবহারেও চোখ ভালো রাখবেন যেভাবে

  • ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

  • ছোটদের জন্য নেটফ্লিক্স নিয়ে এলো গেমিং অ্যাপ

  • নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ম’র’দেহ উদ্ধার

  • মেটাকে যে কারণে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করল আদালত!

  • হোয়াটসঅ্যাপে লুকিয়ে অন্যের মেসেজ পড়বেন যেভাবে

  • চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা

  • আইনি শর্তে মানলে কানাডায় চলবে টিকটক

  • ভারতে শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কড়া সিদ্ধান্ত

  • এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে তিন মাস

  • কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিলো যে সব কাজের ধরণ

  • গুগল দিচ্ছে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুবিধা

  • দেশে টেলিকম খাতের নতুন যুগ শুরু

  • ফেব্রুয়ারীতে আসছে স্যামস্যাং এর Galaxy S26

  • স্টেশন ছাড়াই মেট্রোরেল কার্ড রিচার্জ

  • ক্ষুদ্রতম রোবট নিজেই নিজেকে চিকিৎসা করতে পারে

  • ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে না এনইআইআর’ সিস্টেম