ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রযুক্তি

বাংলাদেশে আসছে পেপ্যাল

প্রকাশ:৮ ডিসেম্বর, ২০২৫ সময় ২:১৪ পিএম

বিস্তারিত

বাংলাদেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর বিষয় নতুন আশার সঞ্চার করেছে। গত সোমবার আইসিটি বিভাগ, ফ্রিল্যান্স কমিউনিটি, বাক্কো এবং পেপ্যালের দক্ষিণ এশিয়া ও সিঙ্গাপুর অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং পেপ্যালের চারজন কর্মকর্তা সিঙ্গাপুর থেকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজার, পেপ্যালের সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ এবং ডিজিটাল অর্থনীতির আয়ের উৎস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফ্রিল্যান্সারদের ১১ সদস্যের প্রতিনিধি দল সরাসরি মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক লেনদেনের বর্তমান চ্যালেঞ্জ—যেমন পেওনিয়া, স্ট্রাইপ বা ওয়াইজ ব্যবহারে সীমাবদ্ধতা, অতিরিক্ত চার্জ, কমপক্ষে সময় নেয়া এবং বিনিময় হার—বিষয়েও আলোচনার সুযোগ ছিল। প্রতিনিধিরা ব্যাখ্যা করেন, বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য ও দ্রুত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে অপরিহার্য।

আগের সময়ে পেপ্যাল নিয়ে আশাব্যঞ্জক ঘোষণা থাকলেও নীতিগত জটিলতা ও ব্যাংকিং কাঠামোর সীমাবদ্ধতার কারণে তা বাস্তবে রূপ নেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। পেপ্যালের আঞ্চলিক টিম প্রথমবারের মতো সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। আইসিটি বিভাগ সক্রিয়ভাবে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে।

পেপ্যাল চালু হলে আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ হবে দ্রুত, নিরাপদ এবং কম খরচে। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে, স্টার্টআপ, সাস, ই-কমার্স, প্লাগ-ইন বিক্রেতা ও অন্যান্য উদ্যোক্তাদের জন্য গ্লোবাল পেমেন্ট সহজ হবে। পেপ্যালের উপস্থিতি ভবিষ্যতে স্ট্রাইপসহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের পথও সুগম করবে।

ফ্রিল্যান্সার কাজী মামুন বলেন, আলোচনার আন্তরিকতা ও সরকারি সহায়তা তাদের আশাবাদী করেছে এবং নীতিগত বাধা দূর হলে পেপ্যাল বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হবে।

ট্যাগ

  • আইসিটি বিভাগ
  • আন্তর্জাতিক পেমেন্ট
  • ই-কমার্স
  • ডিজিটাল অর্থনীতি
  • ডিজিটাল উদ্যোক্তা
  • ডিজিটাল লেনদেন
  • পেপ্যাল
  • প্রযুক্তি সংবাদ
  • প্লাগ-ইন বিক্রেতা
  • ফ্রিল্যান্সার
  • বাংলাদেশ
  • বৈঠক
  • রেমিট্যান্স
  • সাস
  • স্টার্টআপ

এ বিভাগের আরো খবর

সব খবর

অ্যাপলের নতুন সিইও হলেন যিনি

২১ এপ্রিল, ২০২৬

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী, সংযোগে এগিয়ে যে জেলা

১৬ এপ্রিল, ২০২৬

শিশু সুরক্ষায় নতুন অ্যাপ আনছে ইউরোপ

১৬ এপ্রিল, ২০২৬

জি-মেইলের সুরক্ষায় গুগলের নতুন ফিচার

১৫ এপ্রিল, ২০২৬

অপো এ৬-এর নতুন সংস্করণ উন্মুক্ত

১৩ এপ্রিল, ২০২৬

গরমে ফ্রিজে হতে পারে ভয়াবহ বিস্ফোরণ, বিপদ এড়াতে যা করবেন

১১ এপ্রিল, ২০২৬

‘C’ মানে কী? Type-C নিয়ে অজানা তথ্য!

১০ এপ্রিল, ২০২৬

মোবাইল ব্যবহারেও চোখ ভালো রাখবেন যেভাবে

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • অ্যাপলের নতুন সিইও হলেন যিনি

  • স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী, সংযোগে এগিয়ে যে জেলা

  • শিশু সুরক্ষায় নতুন অ্যাপ আনছে ইউরোপ

  • জি-মেইলের সুরক্ষায় গুগলের নতুন ফিচার

  • অপো এ৬-এর নতুন সংস্করণ উন্মুক্ত

  • গরমে ফ্রিজে হতে পারে ভয়াবহ বিস্ফোরণ, বিপদ এড়াতে যা করবেন

  • ‘C’ মানে কী? Type-C নিয়ে অজানা তথ্য!

  • মোবাইল ব্যবহারেও চোখ ভালো রাখবেন যেভাবে

  • ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

  • ছোটদের জন্য নেটফ্লিক্স নিয়ে এলো গেমিং অ্যাপ

  • নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ম’র’দেহ উদ্ধার

  • মেটাকে যে কারণে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করল আদালত!

  • হোয়াটসঅ্যাপে লুকিয়ে অন্যের মেসেজ পড়বেন যেভাবে

  • চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা

  • আইনি শর্তে মানলে কানাডায় চলবে টিকটক

  • ভারতে শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কড়া সিদ্ধান্ত

  • এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে তিন মাস

  • কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিলো যে সব কাজের ধরণ

  • গুগল দিচ্ছে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুবিধা

  • দেশে টেলিকম খাতের নতুন যুগ শুরু

  • ফেব্রুয়ারীতে আসছে স্যামস্যাং এর Galaxy S26

  • স্টেশন ছাড়াই মেট্রোরেল কার্ড রিচার্জ

  • ক্ষুদ্রতম রোবট নিজেই নিজেকে চিকিৎসা করতে পারে

  • ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে না এনইআইআর’ সিস্টেম