ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. ট্রেন্ডিং

সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যিনি

প্রকাশ:১৫ এপ্রিল, ২০২৬ সময় ৪:৩৭ পিএম

বিস্তারিত

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হৃদয়স্পর্শী হাদিসে মহানবী (সা.) জান্নাতে প্রবেশের সর্বশেষ ব্যক্তির বিস্ময়কর কাহিনি তুলে ধরেছেন। তিনি বলেন, সেই ব্যক্তি কখনো হেঁটে, কখনো হোঁচট খেতে খেতে জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করবে। জাহান্নামের আগুন তাকে দগ্ধ করবে। অবশেষে যখন সে নিরাপদে বেরিয়ে আসবে, তখন সে বলবে, “বরকতময় সেই সত্তা, যিনি আমাকে এ আগুন থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন, যা আগে বা পরে কাউকে দেননি। এরপর তাকে একটি গাছ দেখানো হবে। সে বিনয়ের সাথে বলবে, হে আমার রব, আমাকে এ গাছটির কাছে যেতে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং পানি পান করতে পারি। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, যদি আমি তা দিই, তবে কি তুমি আর কিছু চাইবে না? সে প্রতিশ্রুতি দেবে আর কিছুই চাইবে না। কিন্তু তার অস্থিরতা দেখে আল্লাহ তাকে অনুমতি দেবেন। সে গাছের ছায়া উপভোগ করবে, পানি পান করবে। কিছুক্ষণ পর তাকে আরও সুন্দর একটি গাছ দেখানো হবে। আবারও সে একই আবেদন করবে। আবারও প্রতিশ্রুতি দেবে যে, এর বাইরে কিছু চাইবে না। কিন্তু প্রতিবারই তার ধৈর্যের সীমাবদ্ধতা প্রকাশ পাবে, আর আল্লাহর অসীম দয়া তাকে আরও সুযোগ দেবে। অবশেষে তাকে জান্নাতের দরজার নিকটে এক অপূর্ব গাছ দেখানো হবে যা আগের সব কিছুর চেয়েও সুন্দর। সেখানেও সে একই আবেদন জানাবে এবং প্রতিশ্রুতি দেবে এটাই শেষ। আল্লাহ তাকে সেখানেও যেতে দেবেন। এই অবস্থায় সে জান্নাতবাসীদের কণ্ঠস্বর শুনতে পাবে। তখন তার আকাঙ্ক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। সে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন।” তখন আল্লাহ বলবেন, হে বনি আদম! যদি আমি তোমাকে দুনিয়া এবং তার সমপরিমাণ জান্নাত দিই, তবে কি তুমি সন্তুষ্ট হবে? বিস্মিত হয়ে সে বলবে, হে আমার রব! আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি তো সমগ্র জগতের মালিক? এ কথা বর্ণনা করতে গিয়ে সাহাবি ইবনু মাসউদ (রা.) নিজেই হেসে ফেলেন এবং জানান, মহানবী (সা.)-ও এ স্থানে হেসেছিলেন। কারণ, আল্লাহ নিজেই তখন বলেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, বরং আমি যা ইচ্ছা তা-ই করতে সক্ষম। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৭)

ট্যাগ

  • মহানবী (সা.)
  • মাসউদ (রা.)
  • হাদিস

এ বিভাগের আরো খবর

সব খবর

জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

১৯ এপ্রিল, ২০২৬

যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

১৭ এপ্রিল, ২০২৬

রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

১৬ এপ্রিল, ২০২৬

ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

১৫ এপ্রিল, ২০২৬

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

১২ এপ্রিল, ২০২৬

ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

১০ এপ্রিল, ২০২৬

আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

৯ এপ্রিল, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর বিচার যেন মিডিয়ার খেলা না হয়

৮ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

  • যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

  • রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

  • ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

  • দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

  • ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

  • আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

  • শিরীন শারমিন চৌধুরীর বিচার যেন মিডিয়ার খেলা না হয়

  • আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট, মুহূর্তে ভাইরাল

  • নামাজে নিয়মিত হওয়ার সহজ উপায়

  • দেশব্যাপী জ্বালানিসংকট: বিভিন্ন এলাকায় লোডশেডিং

  • বিএনপির বৈঠক আজ, আসছে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • সারাদেশে র‍্যাব অভিযান, গ্রেপ্তার সাড়ে ৩ হাজার

  • মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

  • কুমিল্লার দুর্ঘটনায় স্থবির রেললাইন, ভোগান্তিতে যাত্রীরা

  • দুপুরে বজ্রবৃষ্টি হতে পারে ঢাকাসহ ১৫ জেলায়

  • ফাঁকা শহরে ঈদের উৎসবে ঢাকা

  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • তোফাজ্জল হত্যায় ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট

  • জাল টাকা কারবারি চক্রের ২ সদস্য কারাগারে

  • ইরান যুদ্ধ চলতে পারে ৮ সপ্তাহ পর্যন্তও: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • আরও এক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু