ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. ট্রেন্ডিং

আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট, মুহূর্তে ভাইরাল

প্রকাশ:৭ এপ্রিল, ২০২৬ সময় ১০:২০ পিএম

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন এনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

তামিমের সভাপতি হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি সিংহাসনের ছবি শেয়ার করেন, তবে কোনো ধরনের ক্যাপশন দেননি।

এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও ব্যাখ্যা। অনেকেই ধারণা করছেন, এটি তামিম ইকবালকে ঘিরেই দেওয়া ইঙ্গিতপূর্ণ বার্তা। কারণ বিসিবির সভাপতির পদ নিয়ে তামিমের আগ্রহ আগে থেকেই স্পষ্ট ছিল বলে ক্রিকেট অঙ্গনে আলোচিত।

এদিন বিকেলে মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, তদন্তে উঠে এসেছে যে, পূর্ববর্তী নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তিনি বলেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন এবং পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাব বিস্তার করেছেন।

তিনি আরও বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের সভাপতিদের ওপরও চাপ প্রয়োগ করা হয়েছিল, যাতে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়। এসব কার্যক্রমকে ভোটের ফলাফল প্রভাবিত করার একটি সুসংগঠিত প্রচেষ্টা হিসেবে দেখছে তদন্ত কমিটি।

সব মিলিয়ে, বিসিবিতে নতুন এই পরিবর্তন এবং এর পেছনের অভিযোগগুলো এখন দেশের ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ

  • এনএসসি
  • তামিম ইকবাল
  • বিসিবি

এ বিভাগের আরো খবর

সব খবর

জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

১৯ এপ্রিল, ২০২৬

যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

১৭ এপ্রিল, ২০২৬

রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

১৬ এপ্রিল, ২০২৬

ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

১৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যিনি

১৫ এপ্রিল, ২০২৬

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

১২ এপ্রিল, ২০২৬

ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

১০ এপ্রিল, ২০২৬

আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল

  • যেসব আমল করলে সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়

  • রোগ-ব্যাধি থেকে দ্রুত মুক্তি লাভের দোয়া

  • ইসলামে নারীর সাজসজ্জা: জানুন হালাল-হারামের সীমারেখা

  • সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যিনি

  • দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

  • ঋণমুক্ত হতে যে দোয়া পড়বেন

  • আজ আবু সাঈদ হত্যা মামলার রায়

  • শিরীন শারমিন চৌধুরীর বিচার যেন মিডিয়ার খেলা না হয়

  • নামাজে নিয়মিত হওয়ার সহজ উপায়

  • দেশব্যাপী জ্বালানিসংকট: বিভিন্ন এলাকায় লোডশেডিং

  • বিএনপির বৈঠক আজ, আসছে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • সারাদেশে র‍্যাব অভিযান, গ্রেপ্তার সাড়ে ৩ হাজার

  • মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

  • কুমিল্লার দুর্ঘটনায় স্থবির রেললাইন, ভোগান্তিতে যাত্রীরা

  • দুপুরে বজ্রবৃষ্টি হতে পারে ঢাকাসহ ১৫ জেলায়

  • ফাঁকা শহরে ঈদের উৎসবে ঢাকা

  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • তোফাজ্জল হত্যায় ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট

  • জাল টাকা কারবারি চক্রের ২ সদস্য কারাগারে

  • ইরান যুদ্ধ চলতে পারে ৮ সপ্তাহ পর্যন্তও: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • আরও এক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু