নওগাঁর মহাদেবপুরে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এজেন্ট শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ, ইস্টার্ন ব্যাংকের প্রধান শাখা ব্যবস্থাপক মনির আহম্মেদ চৌধুরী, রাজশাহী শাখা ব্যবস্থাপক ফারজানা এনাম, মহাদেবপুর শাখা ব্যবস্থাপক আব্দুল কায়ুম জিহান, বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, মহসীন আলী, আব্দুর রউফ, দলিল লেখক আব্দুস সালাম দেওয়ান প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









