নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২১ পয়সা। যা একই সময়ে আগের বছর আয় হয়েছিল ১.১৮ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৪ পয়সা, যা একই সময়ে আগের বছর আয় ছিল ২৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৪৮ পয়সা।









