চলতি মাসেও দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর সবশেষ পাঁচ দিনে এসেছে আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
রবিবার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র জানান, চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এলডিসি উত্তরণ ৩ বছর পেছালে বাংলাদেশের ওষুধ শিল্পের বৈশ্বিক প্রস্তুতি জোরদার হবে
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।









