পশ্চিম আফ্রিকার দেশ মালির বেশ কয়েকটি শহরের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। সমন্বিত এ হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন।
আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীদের একযোগে চালানো হামলায় কাটি শহরের সেনানিবাস আক্রান্ত হয়। তারপরই প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছে বলে জানা গেছে
২০২০-২১ সালে পরপর সেনা-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্ত ছিলেন কামারা।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামরিক নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন কামারা। মালির সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হতো এই জেনারেলকে। সাদিও কামারার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলেও জানা গেছে।
আচমকা সন্ত্রাসীদের এমন হামলায় দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসসিমি গোইতা চাপের মুখে পড়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। এমন হামলা ঠেকাতে অপ্রস্তুত ছিলো সরকার সেটাও প্রতিয়মান হয়েছে।









