বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, যেসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি, সেসব দেশকে বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের নথি অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন-এমন আবেদনকারীদের শনাক্ত করতে যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে।









