নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ১০ শতাংশ।
সোমবার (২৭ এপ্রিল) কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৩৫ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৩১ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫.৭১ পয়সা। যা আগের বছর ছিল ১.৯৫ পয়সা।
সর্বশেষ গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.২৯ পয়সা।
আগামী ২৩ জুন, ২০২৬ তারিখ সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।









