নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মুন্নু ফেব্রিক্স গত ৩১ মার্চ (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-২৬ মার্চ-২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। যা একই সময়ে আগের বছর ছিল ২.৩ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-২৫ মার্চ ২৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। যা একই সময়ে আগের বছর ছিল ২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৮ পয়সা। যা একই সময়ে আগের বছর ছিল ৩৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫.৩৯ পয়সা।









