- তারায় এক লাখ ১৫ হাজার নারীর হিসাব
- গচ্ছিত ৩৮৯৬ কোটি টাকা
- নারীদের বিতরণ ৪৫০ কোটি টাকার ঋণ
- ১৬ হাজার নারীর ক্রেডিট কার্ড
বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন এবং লন্ডন ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমসের স্বীকৃতি পেলো ব্র্যাক ব্যাংক নারী ব্যাংকিং ‘তারা’। নারীর ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে অবদানের জন্য এ গৌরব অর্জন করে ব্যাংকটি।
এ বছর এ পুরস্কারের প্রতিপাদ্য ছিল ‘পরিবেশগত ও সামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা আরও জোরদার করার লক্ষ্যে প্রযুক্তি ও অর্থায়নকে ব্যবহার’। ‘ফাইন্যান্সিয়াল টাইমস/ আইএফসি ট্রান্সফর্মেশনাল বিজনেস অ্যাওয়ার্ড’ কে বিশ্বব্যাপী বলা হয়ে থাকে ‘দ্যা অস্কারস অব সাসটেইন্যাবিলিটি’।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ফাইন্যান্সিয়াল টাইমস ও আইএফসি এর এই প্রশংসা ও সম্মাননা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নারী উদ্যোগ ‘তারা’ এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন যাবৎ নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এই সম্মান ব্র্যাক ব্যাংককে আরও একধাপ এগিয়ে দেবে।
দেশের ৮ দশমিক এক কোটি প্রাপ্তবয়স্ক নারীর ৬৪ শতাংশেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ২০১৭ সালে ব্র্যাক ব্যাংক চালু করে দেশের প্রথম পূর্ণাঙ্গ নারী ব্যাংকিং সেবা ‘তারা’। এতে আছে আকর্ষণীয় ইন্টারেস্টে সঞ্চয়ী হিসাব, নারী উদ্যোক্তাদের জন্য চলতি হিসাব, সঞ্চয়ের নানা সুবিধা, বিশেষ হারে বিজনেস ও রিটেইল লোন, প্রসেসিং ফি’তে ছাড় ও নিবেদিত গ্রাহক সেবা সহ নানাবিধ সুযোগ-সুবিধা।
চালু হবার পর থেকে ব্র্যাক ব্যাংক ‘তারা’ তৃণমূল পর্যায়ের সহস্র নারী উদ্যোক্তার কাছে সহজ ঋণের ক্ষেত্রে আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। সহজ শর্তে ঋণ, সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ ও নেটওর্য়াকিংয়ের মাধ্যমে ‘তারা’ দেশের উদ্যমী নারী উদ্যোক্তাদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। তারা’র আওতায় নারী উদ্যাক্তাদেরকে ৪৫০ কোটি টাকার বেশি ঋণ দেয়া হয়েছে। ১৬ হাজার নারীকে দেয়া হয়েছে ক্রেডিট কার্ড। ‘তারা’ এর আওতায় আছে এক লাখ ১৫ হাজার নারীর ব্যাংক হিসাব রয়েছে। যেসব হিসাবে গচ্ছিত ৩ হাজার ৮৯৬ কোটি টাকা।
আনন্দবাজার/শহক









