- ৪৫ ভাগ কোম্পানির দর উত্থান, পতন ৪২
- সেরা ডিএসইতে বেক্সিমকো, সিএসইতে আরডি ফুড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন পরিমাণ কমেছে। ডিএসইর লেনদেন কমে এদিন হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে (দুই স্টক) এদিন ৪৫ দশমিক ৩৭ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৪৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং সিএসইর ৪৪ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারে ৪২ দশমিক ১৯ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এর মধ্যে ডিএসইর ৪০ দশমিক ৯৬ শতাংশ এবং সিএসইর ৪৩ দশমিক ৪২ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়। কোম্পানিগুলোর শেয়ার দর এ ধরনের বাড়া-কমাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এদিন সিমেন্ট, সিরামিক, পেপার, ওষুধ রসায়ন, চামড়া এবং টেলিকম খাতের কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। অপরদিক জ্বালালি শক্তি, বিমা, আইটি, পাট, বিবিধ, সেবা আবাসন এবং বস্ত্র খাতের কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন ব্যাংক খাতের ৩৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১২টি ও বেড়েছে ১১টির শেয়ার দর। বস্ত্র খাতের ৫৮টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৪টি ও বেড়েছে ৩৫টির শেয়ার দর। বিমা খাতের ৫৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৭টি ও বেড়েছে ৩৩টির শেয়ার দর। ওষুধ রসায়ন খাতের ৩২টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৮টি ও বেড়েছে ১১টির শেয়ার দর। ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ২১টি ও বেড়েছে ২০টির শেয়ার দর। মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৭টি ও বেড়েছে ১১টির শেয়ার দর। খাদ্য আনুষঙ্গিক খাতের ২১টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১০টি ও বেড়েছে ১১টির শেয়ার দর। জ্বালালি শক্তি খাতের ২৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৭টি ও বেড়েছে ১৩টির শেয়ার দর। নন ব্যাংক আর্থিক খাতের ২৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৭টি ও বেড়েছে ১১টির শেয়ার দর। আইটি খাতের ১১টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১টি ও বেড়েছে ১০টির শেয়ার দর।
এছাড়া ভ্রমন অবসর খাতের ৪টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১টি ও বেড়েছে ২টির শেয়ার দর। সিমেন্ট খাতের ৭টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৫টি ও বেড়েছে ১টির শেয়ার দর। সিরামিক খাতের ৫টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৩টি ও বেড়েছে ২টির শেয়ার দর। চামড়া খাতের ৬টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৫টি ও বেড়েছে ১টির শেয়ার দর। টেলিকম খাতের ৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ২টি ও বেড়েছে ১টির শেয়ার দর। পাট খাতের ৩টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১টি ও বেড়েছে ২টির শেয়ার দর। পেপার খাতের ৬টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৫টির শেয়ার দর। সেবা আবাসন খাতের ৪টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১টি ও বেড়েছে ৩টির শেয়ার দর। কর্পোরেট বন্ড খাতের ৭টির প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১টি ও বেড়েছে ৩টির শেয়ার দর। পুঁজিবাজারের কোম্পানিরগুলোর শেয়ার দর এ ধরনের হ্রাস-বৃদ্ধি স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। অপরদিকে সিএসইতে আরডি ফুড শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে ডিএসইতে বেক্সিমকো এবং সিএসইতে আরডি ফুডের শেয়ার স্থান পেয়েছে। এদিন ডিএসইতে বেক্সিমকো ৬৪ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে ডিএসইর ৩৭৬টি প্রতিষ্ঠান একত্রে লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেন শেষে বেক্সিমকো শেয়ার প্রতি দর দাঁড়ায় ১৪৭ দশমিক ৭০ টাকা। আগের দিন রবিবার শেয়ার প্রতি দর ছিল ১৪৮ দশমিক ৯০ টাকা। একদিনের ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি দর কমেছে ১ দশমিক ২০ টাকা বা দশমিক ৮১ শতাংশ। এদিন কোম্পানিটির ৪৪ লাখ ১২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়। এছাড়া এদিন সিএসইতে আরডি ফুড ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে সিএসইর ৩০৪টি প্রতিষ্ঠান একত্রে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এদিন আরডি ফুডের লেনদেন শেষে শেয়ার প্রতি দর দাঁড়ায় ৫৯ দশমিক ৩০ টাকা। আগেরদিন রবিবার শেয়ার প্রতি দর ছিল ৬১ দশমিক ৪০ টাকা। একদিনের ব্যবধানে কোম্পানির শেয়ার প্রতি দর কমেছে ২ দশমিক ১০ টাকা বা ৩ দশমিক ৪২ শতাংশ। এদিন কোম্পানিটির ৩ লাখ ৩৭ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন হয়।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৩৫ কোটি ৯৭ লাখ টাকা, ফরচুন সুজ ২৭ কোটি ৫৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২২ কোটি ১৭ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ২০ কোটি ৫ লাখ টাকা, আমরা টেকনোলজি ১৭ কোটি ৭৪ লাখ টাকা, সাইফ পাওয়ারটেক ১৭ কোটি ১৮ লাখ টাকা, কাট্রালি টেক্সটাইল ১৩ কোটি ৪২ লাখ টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১২ কোটি ৭৫ লাখ টাকা এবং মুন্নু সিরামিক ১২ কোটি ৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এছাড়া এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ১ কোটি ৩০ লাখ টাকা, বিএসআরএম স্টিল ৮৯ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্স ৮৮ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ৮৫ লাখ টাকা, এপেক্স স্পিনিং ৭৭ লাখ টাকা, ড্রাগন সোয়েটার ৬৯ লাখ টাকা, বিডি থাই ফুড ৬৪ লাখ টাকা, ডেল্টা স্পিনিং ৬৩ লাখ টাকা এবং আরএকে সিরামিক ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির এবং পরিবর্তন হয়নি ৪৯টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯১৭ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫৩৬ দশমিক ৩৬ পয়েন্টে এবং ১ হাজার ৪৯৫ দশমিক ২২ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩২টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৩১ দশমিক ২৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৩ দশমিক ৩৮ পয়েন্টে, ১২ হাজার ১৪৩ দশমিক ৮৪ পয়েন্টে এবং ১ হাজার ২৭১ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে।
আনন্দবাজার/শক









