পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা রাখতে হবে।
সাতদিন সারা দেশের সব ব্যাংক বন্ধ রাখার এমন সিদ্ধান্ত বাংলাদেশে এই প্রথম। ফলে এ বিষয়টি মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য রয়েছে।









