বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর সিবিএ নির্বাচন ২০২২ এ মো. আব্দুর রউফ সভাপতি ও মো. শাহিন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রউফ-শাহিন নেতৃত্বাধিন বিডিবিএল স্টাফ ইউনিয়ন -১৫৮১ প্যানেলের অন্যান্য নির্বাচিতদের মধ্যে মো. রিয়াজ উদ্দিন আহমেদসহ সভাপতি, মো. নিজাম উদ্দিন মনু যুগ্ম সম্পাদক, মো. গোলজার হোসেন দপ্তর সম্পাদক, আব্দুল হান্নান কোষাধ্যক্ষ ও মো. সাইদুর রহমান কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের হেড অফিসের কনফারেন্স রুমে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।









