ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অর্থনী‌তি

দেশের রিজার্ভ আবারও নামল ২০ বিলিয়নে

প্রকাশ:১০ জানুয়ারি, ২০২৪ সময় ৬:৫৫ পিএম

বিস্তারিত

গত নভেম্বর ও ডিসেম্বরের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, রিজার্ভ ২০ দশমিক ৫ বিনিয়ন ডলারে নেমে এসেছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজবাউল হক জানান, আকু বিল ১ দশমিক ২৭ বিলিয়ন (১২৭ কোটি) ডলার পরিশোধ করা হয়েছে। এখন মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে। তবে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গত বছরজুড়ে ডলার সংকটের সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কম ছিল। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিক কমেছে। তবে বছরের শেষ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ পাওয়ায় রিজার্ভ কিছুটা বেড়েছিল। নতুন বছরের শুরুতে আকুর বিল পরিশোধের কারণে আবারও রিজার্ভ কমেছে।

দেশের রিজার্ভ: গত বছর শেষে মোট রিজার্ভ বেড়ে ২ হাজার ৭০০ কোটি ডলার হয়েছিল। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে নেমে আসে। সারা বিশ্বে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার; এটি কমে হয়েছে ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এছাড়াও ডলার সংকট কাটাতে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ থেকে ধারাবাহিক ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) সময়ে ৬৭০ কোটি (৬ দশমিক ৭ বিলিয়ন) ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সময়ে বাণিজ্যিক কিছু ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের মতো কেনে বাংলাদেশ ব্যাংক। এর আগে, গত ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। আর আগের অর্থবছরে (২০২১-২২) ডলার বিক্রি করেছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন।

ট্যাগ

  • বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক
  • রিজার্ভ

এ বিভাগের আরো খবর

সব খবর

আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

২১ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

২০ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

২০ এপ্রিল, ২০২৬

আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

২০ এপ্রিল, ২০২৬

রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

১৯ এপ্রিল, ২০২৬

ফের বাড়ল এলপিজির দাম

১৯ এপ্রিল, ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

১৮ এপ্রিল, ২০২৬

৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

১৮ এপ্রিল, ২০২৬
  • বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন

  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

  • এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

  • আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

  • রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

  • ফের বাড়ল এলপিজির দাম

  • রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

  • ৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

  • আইএমএফ ঋণ স্থগিতের দাবি উড়িয়ে দিল সরকার

  • আইএমএফের ঋণের কিস্তিতে ছাড়ের আশা অর্থমন্ত্রীর

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৮ এপ্রিল ২০২৬)

  • কৃষি খরচ কমাতে যা বললেন কৃষিমন্ত্রী

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

  • রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

  • আজকের স্বর্ণের দাম

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৬ এপ্রিল ২০২৬)

  • আরও বাড়ল রিজার্ভ

  • ফের বাড়ল সোনার দাম

  • ক্রুড তেলের ঘাটতি: উৎপাদন থামাল দেশের একমাত্র শোধনাগার ইআরএল

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৪ এপ্রিল ২০২৬)

  • ছেঁড়া-ফাটা নোট না বদলালে কঠোর ব্যবস্থা

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৩ এপ্রিল ২০২৬)

  • ইসলামী ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি হলেন যিনি