বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।
তিনি আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযানও অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল জব্দ করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম আছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।









