মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১১ মে থেকে আবেদন গ্রহণ শুরু। আবেদন শেষ হবে ১৮ মে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
মেঘনা ইন্স্যুরেন্স ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তলন করবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
মেঘনা ইন্স্যুরেন্সটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬ দশমিক ৪১ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৩ টাকা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস দশমিক ৫৬ টাকা।
গত ১ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
আনন্দবাজার/শহক









