দেশের বাজারে সোনার দাম চার দফা বাড়ানোর পর কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতি ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা হয়েছে।
এর আগে ১ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল; ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির দামও যথাক্রমে বাড়ানো হয়েছিল।









