আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহকরা ব্র্যাক ব্যাংক থেকে হোমলোনে বিশেষ ইন্টারেস্ট রেট সুবিধা, দ্রুত লোন প্রসেসিং এবং ব্যাংকের প্রমোশনাল অফার উপভোগ করবেন। গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আনোয়ার ল্যান্ডমার্ক ও ব্র্যাক ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং আনোয়ার ল্যান্ডমার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার এম হক ফয়সাল সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করেন। নতুন অ্যাপার্টমেন্ট কেনা বা উন্নয়ন বা সম্প্রসারণে ব্র্যাক ব্যাংক হোম লোন দেয়।
আনন্দবাজার/শহক









