চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময় পর্যন্ত গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১৮ হাজার ৫২০ মিলিয়ন ডলার।
২০২৬ সালের মার্চ মাসের প্রথম দিনে প্রবাসীরা ২১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই দিনে ছিল ৩০ মিলিয়ন ডলার।









