আজ একাধিক নিলামে বাংলাদেশ ব্যাংক দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
জানা যায়, প্রতি ডলার ১২২.৩০ পয়সা ধরে কেনা হয়েছে।
এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র : বাসস









