দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সোমবার উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে দুই স্টকের লেনদেন কমেছে। তবে এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন, ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবস গত রবিবার লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির দর। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৮ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৪ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৪ দশমিক ৬৩ পয়েন্টে।
টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ম্যাকসন স্পিনিং, সোনালি পেপার, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক। অপর পুঁজিবাজার সিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ২০ লাখ টাকা। এর আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭০টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ২৯টির কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪০২ দশমিক ৭৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭ দশমিক ১৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০৯ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৪৭ দশমিক ৯৪ পয়েন্টে, ১৪ হাজার ৩৭১ দশমিক ৬৯ পয়েন্টে ও ১২ হাজার ২৬৪ দশমিক ৯৭ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ দশমিক ৩০ পয়েন্টে।
আনন্দবাজার/শহক









