শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে কার্যক্রম শুরু করে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ্ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সফলভাবে ২১ বছর সমাপ্ত করেছে। ব্যাংকের ২১ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ১০ মে ২০২২ইং তারিখে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দো’আ মাহ্ফিল এর আয়োজন করা হয়। উক্ত দো’আ মাহ্ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উক্ত বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৩২টি শাখা, ২টি উপ-শাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লে¬খযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ৩০ এপ্রিল ২০২২ইং তারিখ পর্যন্ত এই ব্যাংকের আমানত ও বিনিয়োগের মোট পরিমাণ প্রায় ৪৪,৭২৬.০০ (চুয়াল্লিশ হাজার সাতশত ছাব্বিশ) কোটি টাকা। ০১ জানুয়ারি ২০২২ইং তারিখ থেকে ৩০ এপ্রিল ২০২২ইং তারিখ পর্যন্ত ৪ মাসের আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ১৯,১২৮.০০ (উনিশ হাজার একশত আটাশ) কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১১.২০ লক্ষের অধিক। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এর রেটিং এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদে-ডাবল এ (অঅ) এবং স্বল্প মেয়াদে-এসটি-২ (ঝঞ-২)। দেশের শীর্ষস্থানীয় আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম। এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। বিজ্ঞ পর্ষদ, দক্ষ জনবল এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য ব্যাংকের গ্রাহক সংখ্যা এবং ব্যবসার পরিধি ক্রমশ বিস্তার লাভ করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী প্রমুখ।









