সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) বিজনেস পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। সভায় সভাপতিত্ব করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
সভায় অংশগ্রহণ করেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ব্যাংকের শাখাসমূহের ব্যবস্থাপক। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আনন্দবাজার/শহক









