আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হারও গুরুত্ব পাচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুবিধার্থে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার হালনাগাদ দর জানা প্রয়োজন হয়।
রোববার (৮ মার্চ ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার অনুযায়ী, প্রতি মার্কিন ডলার ১২২ টাকা ৩১ পয়সা, ইউরো ১৪৪ টাকা ২০ পয়সা এবং ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৫৫ পয়সায় লেনদেন হচ্ছে। এ ছাড়া ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা, সিঙ্গাপুরি ডলার ৯৫ টাকা ৪২ পয়সা, সৌদি রিয়াল ৩১ টাকা ৩৯ পয়সা, কুয়েতি দিনার ৩৯৮ টাকা ৪৫ পয়সা এবং অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৭৭ পয়সায় বিনিময় হচ্ছে।
তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও লেনদেনের ওপর নির্ভর করে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিয়মিত দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয় নির্ধারণেও আন্তর্জাতিকভাবে প্রচলিত মুদ্রাকে মানদণ্ড হিসেবে ধরা হয়।









