কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা এসএমই খাতের মামুন এগ্রো প্রোডাক্টসের শেয়ার লেনদেন পুঁজিবাজারে আজ থেকে শুরু।‘এন’ ক্যাটাগরি মামুন এগ্রো প্রোডাক্টসের ট্রেডিং কোড হচ্ছে : “MAMUNAGRO” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০১।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল রহমান এসব তথ্য নিশ্চিত করেছে।
মামুন এগ্রো প্রোডাক্টসের কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যু করেছিল। উত্তোলিত ওই অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করার কথা রয়েছে। কোম্পানিটির ৯ মাসের (জুলাই ২০২০ সাল থেকে মার্চ ২০২১ সাল) আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৯৮ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৫ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কিউআরওতে আবেদন গ্রহণ করা হয়েছিল। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কিউআরওতে আবেদনকারিদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়েছিল। গত ২৮ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৭তম সভায় কোম্পানিটির কিউআইওর অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট এবং উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
তালিকাভুক্ত সিকিউরিটিজে যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টরের (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট) বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব সে সব ইন্ডিভিজ্যুয়াল ইনভেস্টর কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য কমিশন কর্তৃক অনুমোদিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও)।
আনন্দবাজার/শহক









