বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার যাতে ক্ষতি না হয় সেজন্য প্রযুক্তির সহায়তা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস চলবে সংসদ টিভিতে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।
৯ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেরা শিক্ষকদের রেকর্ডিং করা লেকচার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে।
আনন্দবাজার/ টি এস পি








