করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে সব ধরণের ক্লাস ও পরীক্ষা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দেয়া হলো।
আনন্দবাজার/ টি এস পি









