প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসলেও জানা যায়, আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি শেষ হওয়ার পরই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্ম আর সংসদ টেলিভিশনের মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই, যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভুয়া আইডি থেকে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘গুজব’ ছড়ানো হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন। স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগও করছেন অনেক অভিভাবকই।
কিন্তু গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক বিবৃতিতে জানান, এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি আমরা। অথচ আমাদের নাম দিয়ে কখনো জাতীয় শিক্ষা বোর্ড নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে কোনো শিক্ষা বোর্ড নেই জাতীয় শিক্ষা বোর্ড নামে।
আনন্দবাজার/এস.কে









