এ বছরই সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চলতি বছরের সমন্বিত ভর্তি কার্যক্রম পর্যাবেক্ষন করে এ বিষয়ে সিদ্বান্ত নেওয়ার কথা জানিয়েছেন চবি র্কতৃপক্ষ । ফলে চলতি বছর পূর্বের নিয়মানুযায়ী স্বতন্ত্র ভর্তি পরীক্ষার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপচার্য শিরীণ আক্তারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত একাডেমি কাউন্সিলের ২৩৮ তম সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক বলেন, সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলতি বছর ইউজিসির তত্ত্ববধানে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পর্যাবেক্ষন করে আমরা পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আনন্দবাজার/এফআইবি








