সৌদি আরবে ফুল–ফান্ডেড স্কলারশিপ, আবেদন শুরু-জানুন সব তথ্য
প্রকাশ:

বিস্তারিত
সৌদি আরবের বিশ্বখ্যাত গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ফুল-ফান্ডেড স্কলারশিপের ঘোষণা করেছে। আধুনিক গবেষণা অবকাঠামো, নোবেলমানের গবেষক, প্রযুক্তি উদ্ভাবন এবং লোহিত সাগরের পাড়ের মনোরম ক্যাম্পাসের কারণে প্রতিষ্ঠানটিকে অনেকেই মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ বলে থাকেন।
প্রতিষ্ঠার উদ্দেশ্য ও বিনিয়োগ শক্তি
২০০৯ সালে প্রতিষ্ঠিত কাউস্টের স্বপ্নদ্রষ্টা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বিশ্ববিদ্যালয়টি নিয়ে বলেছিলেন, কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।
গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে ২০ বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করেন। এখান থেকে প্রতিবছর কাউস্ট ১ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা পায়, যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ব্যয় নির্বাহ করা হয়।
২০২৫ সালে কাউস্ট বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে।
স্কলারশিপের সুযোগ
এবারের স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
পূর্ণ টিউশন ফি কাভারেজ,
বার্ষিক ২০–৩০ হাজার মার্কিন ডলার জীবনযাত্রা ভাতা,
বিনা মূল্যে আধুনিক আবাসন,
মেডিক্যাল ও ডেন্টাল কভারেজ,
এয়ার টিকিটসহ ভ্রমণ সুবিধা,
আবেদন ফি নেই,
যোগ্যতা ও আবশ্যক কাগজপত্র,
মাস্টার্স–এর জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডি–এর জন্য মাস্টার্স ডিগ্রি আবশ্যক। সাথে থাকতে হবে—
সম্পূর্ণ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট,
স্টেটমেন্ট অব পারপাস,
আপডেটেড সিভি,
বৈধ পাসপোর্ট,
৩টি রিকমেন্ডেশন লেটার,
TOEFL 81 বা IELTS 6.5 স্কোর,
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১১ এপ্রিল ২০২৬।








