করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক-এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রােধে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলােকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এমতাবস্থায় হল সুপার কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের আগামীকাল ১৮ মার্চ দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো এবং আগামী ৩১শে মার্চ দুপুর ১২ টায় পুনরায় হল সমূহ খুলে দেয়া হবে।
তিনি আরও জানান,অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট হল সুপার সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আনন্দবাজার/শাহী









