ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের সাংগাঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ফলে কার্যক্রম স্থগিতের এ ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে ইডেন কলেজে ছাত্রলীগের চলতি কমিটির ১৬ নেত্রী কে স্থায়ী বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
বিজ্ঞাপ্তিতে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিক ভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি এবং সাদিয়া জাহান সাথী কে স্থায়ী বহিষ্কার করা হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিত্তি, সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি, কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা এবং সূচনা আক্তার কেও স্থায়ী বহিস্কার করা হয়।
এতে আরও বলা হয়, অধিকতার তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/কআ









